ড্রামে তেল বহনকালে পুলিশে দিলেন হুইপ বকুল

খুলনা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৬, ১৭:০৩আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৮:১৪

তিনটি ভ্যানে ছয় ড্রাম তেল বহনকালে পুলিশে তুলে দিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল। শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজ আদায়ে মসজিদে যাওয়ার পথে অবৈধভাবে এই তেল বহন দেখে তিনি তাৎক্ষণিক তা পুলিশের হাতে তুলে দেন।

খালিশপুর থানার ওসি তৌহিদুজ্জামান বলেন, তেল থানায় এনে কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা যায়, ভ্যানে করে জ্বালানি তেল পরিবহন করতে দেখে সন্দেহজনক হওয়ায় হুইপ তাৎক্ষণিকভাবে ভ্যানগুলো থামান এবং বিষয়টি যাচাই করেন। এ সময় বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় জ্বালানি তেলগুলো জব্দ করা হয়। পরে তিনি ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেন এবং জব্দ করা ছয় ড্রাম তেলসহ ভ্যানগুলো পুলিশের কাছে হস্তান্তর করেন।

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, সংকট পরিস্থিতির মধ্যে এভাবে ভ্যানে করে প্রকাশ্যে ড্রাম ভরে তেল নিয়ে চলা সন্দেহজনক। পুলিশ তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি