কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ১০:৫২আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫২

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশুটির নাম আইজা। তার বয়স ৫ মাস ২০ দিন। বাবার নাম মমিনুর রহমান। তাদের বাড়ি কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকায়। আইজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম। এ নিয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো।

এর আগে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আফরান নামে আট মাস বয়সী এক শিশু মারা যায়। তার বাবার নাম আল আমিন। তাদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামে।

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক আবদুল আল মারুফ বলেন, হামের উপসর্গ নিয়ে আইজা গত সোমবার ভর্তি হয়। ভর্তির দিন থেকেই শিশুর অবস্থা খারাপ ছিল। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু রোগীর স্বজনেরা যাননি। তবু হাসপাতাল থেকে যতটা সম্ভব শিশুটিকে সেবা দেওয়া হচ্ছিল। তার আইসিইউ সাপোর্ট দরকার ছিল। কিন্তু সেই সাপোর্ট কুষ্টিয়া মেডিক্যাল কলেজসহ জেলায় কোথাও নেই। রাতে শিশুটি মারা যায়।

/এফআর/
সম্পর্কিত
একদিনে হামে আরও ৪ মৃত্যু
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি