কয়রায় ঝড়ে নদীতে নৌকাডুবিতে দুই জেলে নিখোঁজ

খুলনা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ২২:৪১ আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২২:৪১

আকস্মিক ঝড়ে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে জোড়শিং গ্রাম সংলগ্ন শাকবাড়িয়া নদীতে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন- বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের বাসিন্দা মৃত শুধির মৃধার ছেলে উপেন মৃধা (৫০) ও মৃত ধোনা মণ্ডলের ছেলে মুকেন্দ মন্ডল (৪২)।

স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বলেন, মঙ্গলবার বিকালে আকস্মিক ঝড়ে নদীতে মাছ ধরার সময় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা বিপুল রায় (৩৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে নৌকায় থাকা উপেন মৃধা ও মুকেন্দ মন্ডল (৪২) এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী বলেন, দুপুরে শাকবাড়িয়া নদীতে নৌকাডুবির ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী দুই জন এখনও নিখোঁজ রয়েছে।

কয়রা থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, জঙ্গলে কাঁকড়া ও মাছ ধরতে গিয়েছিলেন তিন জেলে। বিকালে শাকবাড়িয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় একজন উঠে এলেও বাকি দুই জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
যেখানে নদী আর সেতুর মিতালি, সঙ্গে চোখ জুড়ানো গ্রামবাংলার দৃশ্য
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
মৈনপাটের পথে, পাহাড়-ঝরনা আর বৌদ্ধমঠে ভরা অনন্য ঠিকানা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক