মাছ ধরার জালে পেঁচিয়ে নৌকা ডুবে যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কাঁকশিয়ালী নদীতে নৌকাডুবির ঘটনায় আজিজ মহাজন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের তৎপরতায় তার স্ত্রী কাজলা বেগম (৩৩) ও দুই বছরের শিশুসন্তান আবির হোসেনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজ মহাজন তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের মরহুম মফো মহাজনের ছেলে।

নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় স্ত্রী ও ছেলেকে নিয়ে ঘোষখালী থেকে নৌকায় করে ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর দমদমা এলাকায় যাচ্ছিলেন আজিজ। পথে গাজী দুর্গাপুর এলাকায় কাঁকশিয়ালী নদীতে মাছ ধরার জন্য পাতা জালে নৌকাটি আটকে যায়। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে তাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে কাজলা বেগম ও শিশু আবিরকে উদ্ধার করেন। তবে পানিতে তলিয়ে যান আজিজ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে আজিজের মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে, উদ্ধার হওয়া কাজলা বেগম ও আবির হোসেনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মা ও শিশু দুজনই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

কালিগঞ্জ থানার ওসি শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
‘পৃথিবীর কোনও শক্তি শেখ হাসিনাকে আর দেশে ফেরাতে পারবে না’
আদালতের মুহুরি বিয়ের পাত্রী দেখতে গেলেন সেনাসদস্য পরিচয়ে, এরপর যা ঘটলো
আমার বোনকে ফাঁসানো হয়েছে, রাষ্ট্র জামিন দিলো না: কোন মামলায় জেলে শারমিন?
সর্বশেষ খবর
প্লে স্টোরে অ্যাপ প্রকাশে এবার দিতে হবে ডেভেলপারদের বাসার ঠিকানাও
প্লে স্টোরে অ্যাপ প্রকাশে এবার দিতে হবে ডেভেলপারদের বাসার ঠিকানাও
ঘরের বাইরে পা
সন্তান বঙ্গের ঘোরাঘুরি রঙ্গের (পর্ব-২) ঘরের বাইরে পা
সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র আলবেনিয়া, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র আলবেনিয়া, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ 
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ 
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো