চিকিৎসা নিতে নিজেই হাসপাতালে হাজির আহত হনুমান!

যশোর প্রতিনিধি 
১৩ এপ্রিল ২০২৬, ০২:২০ আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০২:২০

যশোরের ঝিকরগাছায় ঘটেছে একেবারে সিনেমার মতো ঘটনা। চিকিৎসা নেওয়ার জন্য আর কারও অপেক্ষা না করে নিজেই হেঁটে পশু হাসপাতালে হাজির হয়েছে এক আহত হনুমান!

রবিবার (১২ এপ্রিল) দুপুরে ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে হঠাৎই ঢুকে পড়ে আহত হনুমানটি। উপস্থিত সবাই প্রথমে হতবাক—কারণ হাসপাতালের নিয়ম-কানুন না জেনেই সে সোজা গিয়ে বসে পড়ে চিকিৎসা শেডের একটি টেবিলে, যেন বলছে- “ডাক্তার সাহেব, আগে আমারটা দেখেন!”

হাসপাতালের চিকিৎসকরাও অবাক। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ গিয়ে হনুমানটির চিকিৎসা শুরু করেন।

ডা. মাসুমা আখতার জানান, সম্প্রতি কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে হনুমানটির শরীরের পেছনের অংশে আঘাত করে। আহত অবস্থায় প্রাণীটি নাকি চিকিৎসার খোঁজে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়াচ্ছিল। এর আগে নাকি সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানাতেও একবার ভিজিট দিয়ে এসেছে!

হাসপাতালে ঢোকার পর হনুমানটি অদ্ভুত আচরণ করে। সে ফার্মেসি কক্ষে ঢুকে ওষুধের বোতল খুলে গন্ধ নেয়, আর কিছু খাওয়ারও চেষ্টা করে—যেন নিজেই বুঝে নিতে চাইছে কোন ওষুধটা তার জন্য ঠিক!

তবে আসল চমক ছিল চিকিৎসার সময়। ব্যাথা আর ভয় না পেয়ে হনুমানটি একেবারে শান্ত হয়ে যায়, যেন দীর্ঘদিনের অভিজ্ঞ রোগী। চিকিৎসকরা ক্ষতস্থানে ভায়োডিন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হনুমানের চিকিৎসা নেওয়ার ছবিগুলো ইতোমধ্যেই ভাইরাল। নেটিজেনদের কেউ অবাক, কেউ মুগ্ধ, আর কেউ বলছেন, “এই হনুমান তো মানুষকেও হার মানায় হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে!”

ডা. মাসুমা আখতার বলেন, হনুমানটির আচরণ ছিল বাকপ্রতিবন্ধী মানুষের মতো। মনে হচ্ছিল সে নিজেই বুঝিয়ে দিচ্ছে, “আমার চিকিৎসা দরকার, দেরি না করে দেখেন!”

/এএম/এমএএল/
সম্পর্কিত
৭ রোগের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে সরকার, নতুন আবেদনের নির্দেশ
রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ, ৬০ বছরেও বাড়েনি চিকিৎসক
পেটে গজ রেখেই সেলাইয়ের পাঁচ মাস পর মৃত্যু ওরা আমার স্ত্রীকে মেরে ফেলেছে, পাঁচ মাসের সন্তানকে কীভাবে বাঁচাবো?
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক