যবিপ্রবিতে হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী 

যশোর প্রতিনিধি  
২৪ এপ্রিল ২০২৬, ২৩:৪৮আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ২৩:৪৮

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের অন্তত ৭০ জন শিক্ষার্থী ডাইনিংয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। গত বুধবার (২২ এপ্রিল) রাতে হলের খাবার খাওয়ার পর থেকে এই ‘ফুড পয়জনিংয়ের’ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারসহ যশোরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাতে হলের ডাইনিংয়ে ভাত, মাংস, ভর্তা ও ডাল পরিবেশন করা হয়েছিল। খাবার গ্রহণের পর বৃহস্পতিবার ভোর থেকেই অনেক শিক্ষার্থীর বমি, তীব্র পেটব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়। অনেকের দাবি, ডাইনিংয়ের ডাল থেকেই এই বিষক্রিয়া ছড়িয়েছে, কারণ যারা ডাল খেয়েছিলেন তাদের অসুস্থতার হার সবচেয়ে বেশি। 

বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিক্যাল সেন্টারে অসুস্থ ছাত্রীদের ভিড় বাড়তে থাকে। একসঙ্গে বিপুল সংখ্যক রোগী আসায় চিকিৎসা দিতে হিমশিম খান চিকিৎসক ও সহকারীরা। কর্তব্যরত চিকিৎসক ডা. তারিক হাসান বলেন, “অধিকাংশ শিক্ষার্থীর লক্ষণ একই রকম। ডায়রিয়াজনিত কারণে অনেকের শরীরে ফ্লুইডের ঘাটতি দেখা দিয়েছে, ফলে তারা দ্রুত দুর্বল হয়ে পড়ছে।”  

অসুস্থদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় অন্তত ২০ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত তাদের চিকিৎসা চলমান রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালে অসুস্থ ছাত্রীদের দেখতে যান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর। তিনি শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং ঘটনার কারণ খতিয়ে দেখার আশ্বাস দেন। 

হল প্রভোস্ট ড. মোছা. আফরোজা খাতুন জানান, ছাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হলের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা নাজমুল হোসাইন নিশ্চিত করেছেন যে, বর্তমানে অধিকাংশ শিক্ষার্থী শঙ্কামুক্ত এবং সুস্থতার পথে রয়েছেন। 

/এসটি/ 
সম্পর্কিত
ছাত্ররাজনীতি নিয়ে যবিপ্রবিতে শিক্ষার্থীদের একাংশের সঙ্গে ছাত্রদলের হট্টগোল
শিক্ষামন্ত্রীর পাশে বসেই অব্যাহতির খবর পেলেন যবিপ্রবি উপাচার্য
যশোরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে থমথমে পরিস্থিতি, দোকানি গ্রেফতার
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি