সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। দেশটির সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যায় সংঘটিত এই হামলায় একজন সৌদি নাগরিক এবং একজন ভারতীয় বাসিন্দা নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন সামান্য থেকে শুরু করে গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন রয়েছেন।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনার কাজ অব্যাহত রয়েছে। তবে হামলার ঘটনার পর বিমানবন্দরটিতে বিমান চলাচল ও অন্যান্য কার্যক্রম পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
সৌদির বিমানবন্দরে হুথিদের আবারও হামলা, প্রাণ গেলো একজনের