সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা

খুলনা প্রতিনিধি
০৫ মে ২০২৬, ১২:৩৭ আপডেট : ০৫ মে ২০২৬, ১২:৩৭

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টাকালে দুই জনকে আটক করেছে কোস্টগার্ড। তারা হলেন- রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪)। মঙ্গলবার (৫ মে) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতে সর্বদা তৎপর রয়েছে। সোমবার (৪ মে) ভোর ৪টায় একটি দুষ্কৃতিকারী চক্র খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আগত পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে জানায়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোমবার বিকাল ৫টায় কোস্টগার্ড বেইস মোংলা একটি বিশেষ অভিযান এক্সালায়। অভিযান চলাকালে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতি চেষ্টায় জড়িত থাকায় দুই জনকে আটক করা হয়। তারা খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
ওপেন-জ: ভ্রমণের এই রহস্যময় কৌশল জানেন কি?
আগুনে ১০ জনের মৃত্যু: পরিচয় শনাক্ত হয়নি কারও: এখনও নিখোঁজ একজন
সর্বশেষ খবর
ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে যে ৫ ধরনের ওষুধ
ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে যে ৫ ধরনের ওষুধ
‘ধুরন্ধর’কে জঘন্য দৃশ্যের সিনেমা বললেন শশী থারুর
‘ধুরন্ধর’কে জঘন্য দৃশ্যের সিনেমা বললেন শশী থারুর
সিঁদুরের রঙে উৎসবমুখর বগুড়া, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন
সিঁদুরের রঙে উৎসবমুখর বগুড়া, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন
ভারত ‘সন্ত্রাসবাদ রফতানি’ করছে, অভিযোগ পাকিস্তানি পরমাণু উপদেষ্টার
ভারত ‘সন্ত্রাসবাদ রফতানি’ করছে, অভিযোগ পাকিস্তানি পরমাণু উপদেষ্টার
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর