সিঁদুরের রঙে উৎসবমুখর বগুড়া, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন

বগুড়া প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ১৩:২৯ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৩:২৯

শারদীয় দুর্গোৎসবের শেষ দিন মহাদশমীতে বগুড়ার বিভিন্ন পূজামণ্ডপে ছিলো বিদায়ের সুরের পাশাপাশি উৎসবের আমেজ। দেবী দুর্গার বিসর্জনের আগে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। একে অপরের কপাল ও মুখে সিঁদুর পরিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তারা। ঢাকঢোলের তালে মণ্ডপগুলোতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বুধবার (২১ অক্টোবর) সকাল থেকেই বগুড়া শহরের বিভিন্ন পূজামণ্ডপে মহাদশমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। দেবীর পূজা-অর্চনা শেষে সিঁদুর খেলায় অংশ নেন নারীরা। পাশাপাশি তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা যায় মণ্ডপগুলোতে।

সকাল থেকেই অনেকে পরিবার-পরিজন নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে দেবী দুর্গার দর্শন করেন। পূজা শেষে তারা দেবীর কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। ভক্তদের প্রত্যাশা, নতুন দিনগুলো সবার জীবনে সুখ, শান্তি ও মঙ্গল বয়ে আনবে।

প্রতি বছরের মতো এবারও বগুড়ার চেলোপাড়ার সার্বজনীন শ্রী শ্রী কালীমন্দিরে সিঁদুর খেলায় অংশ নেন ভক্তরা। তারা জানান, ধর্মীয় রীতি অনুযায়ী দশমীর দিন দেবী দুর্গাকে বিদায় জানাতে হয়। তাই সকালে মণ্ডপে এসে পূজা-অর্চনা শেষে সিঁদুর খেলায় অংশ নিয়েছেন তারা। এ সময় অতীতের ভুল-ত্রুটি থেকে মুক্তি, অশুভ শক্তির বিনাশ এবং পরিবারের সবার মঙ্গল কামনা করেন। আনন্দ-উৎসবে অংশ নেন পরিবারের অন্য সদস্যরাও।

এদিকে, বগুড়া জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি পরিমল চন্দ্র দাস জানান, জেলার ১৩টি উপজেলায় এবার মোট ৭৩১টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

 

/আরএইচ/
সম্পর্কিত
মাকে বিদায়ের দুঃখ ভুলতে সিঁদুর খেলা
হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়, কাঁটাতারের ওপারে স্বজন-এপারে আক্ষেপ
২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, আহত এএসআই
সর্বশেষ খবর
রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি-ভারতীয়সহ আটক ৪
রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি-ভারতীয়সহ আটক ৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সুযোগ পেলেন জাকের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সুযোগ পেলেন জাকের
দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার
দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার
কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার