কুঠিবাড়িতে বসছে না ঐতিহ্যবাহী মেলা, ‘ভাঙা মন’ নিয়ে ফিরলেন ব্যবসায়ীরা

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ মে ২০২৬, ০৪:৩০ আপডেট : ০৮ মে ২০২৬, ০৪:৩০

‘রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ঘিরে স্বাধীনতার পর থেকেই দেখে আসছি কুঠিবাড়ির মেলা। মেলার কয়েকদিন আগে থেকেই মেয়ে-জামাই, আত্মীয়স্বজনরা শিলাইদহে ভিড় করতেন। এখন আর সেই মেলা নাই। তারপরে এবার নাকি একেবারেই হচ্ছে না মেলা। দোকানদার সব চলে যাচ্ছে।’ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের ষাটোর্ধ্ব রবিউল ইসলাম। কুঠিবাড়ির পেছনে তাঁর মুদিখানার ব্যবসা আছে।

জানা গেছে, ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এই উৎসব ঘিরে শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে তিন দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গত বছরও জন্মজয়ন্তী উপলক্ষে কুঠিবাড়ির সামনের আমবাগানে বসেছিল গ্রামীণ মেলা। ২৫ বৈশাখের আগেই এবারও দূরদূরান্ত থেকে এসেছেন হরেক রকম পণ্যের ব্যবসায়ীরা। তবে অজানা কারণে এবার মেলা হচ্ছে না। সে জন্য দোকানপাট গুছিয়ে দুঃখভরা মন নিয়ে ফিরে যাচ্ছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

মাদারীপুর থেকে প্রায় ২০ বছর ধরে কুঠিবাড়ির মেলায় আসছেন মো. আনোয়ার হোসেন (৪৭)। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। টাকা-পয়সা খরচ করে আমরা আসছি। মেলার নাকি অনুমতি নেই। এখন সবাই চলে যাচ্ছি। সবাই ক্ষতিগ্রস্ত। সামনের বছর থেকে আর এই মেলায় আসব না।’

বসেছিল প্রায় শতাধিক দোকান

শরীয়তপুর থেকে আসা খেলনা ব্যবসায়ী মীর বাবুল (৫৫) বলেন, ‘১৫ বছর ধরে কুঠিবাড়ির মেলায় ব্যবসা করে আসছি। এবারও দুই দিন আগে এসে কুঠিবাড়ির দেয়ালঘেঁষে দোকান দিয়েছিলাম। কিন্তু বুধবার বিকেলে প্রশাসনের লোকজন এক ঘণ্টার মধ্যে দোকান ভেঙে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল বৃষ্টি ছিল। তাই এখন দুঃখভরা মন নিয়ে চলে যাচ্ছি।’

তাঁর ভাষ্য, প্রায় শতাধিক ব্যবসায়ী দোকান বসিয়েছিলেন। ভেঙে চলে যাওয়ায় প্রত্যেকের পাঁচ থেকে ১০ হাজার টাকা করে লোকসান হয়েছে।

‘প্রতিবছরই কুঠিবাড়ির মেলা করি। কিন্তু এবার এসে এভাবে ভাঙা মন নিয়ে চলে যাব, তা কল্পনাও করিনি।’ আক্ষেপ করে কথাগুলো বলছিলেন শরীয়তপুর জেলার দরিয়া থানা থেকে আসা আব্দুস সাত্তার ব্যাপারী।

মেলা না হওয়া লোকসান হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা

তিনি বলেন, ‘সবাই দুঃখভরা মন নিয়ে চলে যাচ্ছি। অনেকগুলো টাকা লোকসান হয়ে গেল। সামনের বছর থেকে আর আসব না। কুঠিবাড়ি মেলার ঐতিহ্য এবারই হারিয়ে গেল।’

শিলাইদহ গ্রামের ৭২ বছর বয়সী আব্দুস সাত্তার বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে দেখছি কুঠিবাড়ির মেলা। কোনো বছরই ঐতিহ্যবাহী মেলা মিস যায়নি। তবে এবার যে কী কারণে মেলা হচ্ছে না, তা জানা নেই। তবে যেকোনোভাবেই হোক ঐতিহ্যবাহী কুঠিবাড়ির গ্রামীণ মেলা টিকিয়ে রাখতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন মুঠোফোনে বলেন, ‘কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে প্রস্তুতি সভায় সিদ্ধান্ত না হওয়ায় এবার মেলা হচ্ছে না। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

/ইউএস/
সম্পর্কিত
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে পদক্ষেপ চেয়ে রিট 
রবীন্দ্রনাথের ছবি মুছে ফেলার চেষ্টা: সাকিব-সুজন রিমান্ড শেষে কারাগারে
রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে
সর্বশেষ খবর
রাতে কমবে তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা
রাতে কমবে তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক