এনসিপি থেকে এক জেলার আহ্বায়কের পদত্যাগ

জয়পুরহাট প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ০৯:৫২ আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৯:৫২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গত ২ জুলাই দলের কেন্দ্রীয় আহ্বায়ক বা সদস্য সচিবের কাছে সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে কেন্দ্র থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় শুক্রবার (১৭ জুলাই) তিনি বিষয়টি সাংবাদিকদের জানান।

পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে জয়পুরহাট জেলা শাখায় আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি জেলার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও বয়সের কারণে সংগঠনের গুরুদায়িত্ব যথাযথভাবে ও সক্রিয়ভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে সাংগঠনিক কার্যক্রমে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে তিনি আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এতে আরও বলা হয়, একজন সাধারণ সদস্য হিসেবে তিনি ভবিষ্যতেও দলের মঙ্গল ও অগ্রযাত্রায় কাজ করে যাবেন। দায়িত্ব পালনের সময়ে সহযোগিতার জন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে গোলাম কিবরিয়া তাপস বলেন, গত ২ জুলাই আমি লিখিত আবেদনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনও সাড়া না পাওয়ায় আমি স্থানীয়ভাবে আমার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছি।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত) ইমরান ইমন বলেন, বিষয়টি আমি অনানুষ্ঠানিকভাবে শুনেছি। কিন্তু আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রটি আমার কাছে আসেনি।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
সর্বশেষ খবর
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি