বাগেরহাট থেকে পাচারকালে সুন্দরী কাঠসহ ট্রলার আটক

বাগেরহাট প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৬, ১৮:২৪আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৮:২৭

বাগেরহাট বাগেরহাটের শরণখোলা থেকে পাচারকালে ৫০ লাখ টাকা মূল্যের ২৫০০ ঘনফুট সুন্দরী গাছের কাঠ আটক করেছে কোস্টগার্ড। রবিবার সকালে সুন্দরবন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জামতলা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ওই কাঠ আটক করা হয়।
তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। উদ্ধারকৃত সুন্দরী কাঠের লগ ও ইঞ্জিনচালিত ট্রলারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানা গেছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে.কমান্ডার এসএম ফজলুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড কচিখালী স্টেশনের একটি দল সকালে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন জামতলা এলাকায় অভিযানে যায়। এসময় জামতলা সংলগ্ন খালে সুন্দরী কাঠের লগ বোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে ওই কাঠ আটক করা হয়।

তিনি আরও বলেন, কাঠসহ ট্রলারটি শরণখোলা রেঞ্জের কচিখালী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম