বেনাপোল দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর জন্য ৫০০ কেজি আম পাঠালো বাংলাদেশ

বেনাপোল প্রতিনিধি
০১ জুলাই ২০২৬, ২০:৩১ আপডেট : ০১ জুলাই ২০২৬, ২০:৩১

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়। 

পরে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধির কাছে এসব আম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে আম্রপালি ও হাঁড়িভাঙা।

স্থলবন্দর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০০ কেজি পশ্চিমবঙ্গ রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

বেনাপোল চেকপোস্টের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মো. আবু তালহা বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবারও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য ৫০০ কেজি হাঁড়িভাঙা এবং আম্রপালি আম উপহার হিসেবে পাঠানো হয়েছে। বাংলাদেশের এই ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হবে।’

একই দিন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য ৬০০ কেজি হাঁড়িভাঙা এবং আম্রপালি আম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২০টি কার্টনে ৬০০ কেজি আমভর্তি একটি কাভার্ডভ্যান আগরতলা স্থলবন্দরে পৌঁছে। 

/এএম/ 
সম্পর্কিত
ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
সর্বশেষ খবর
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম