বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

বাগেরহাট প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ১৫:২৫আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৫:৩২

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. হাবী সরদাররের (৩৫) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত মো. হাবী সরদার বাগেরহাটের রামপাল উপজেলার গোলা বেলাই গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০০০ সালে বাগেরহাটের মংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের মো. তোরাব আলী মোল্লার মেয়ে হাসিনা বেগমের সঙ্গে পাশ্ববর্তী রামপাল উপজেলার গোনা বেলাই গ্রামের হাবী সরদারের বিয়ে হয়। বিয়ের পর তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। ২০১৪ সালের ২১ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী মো. হাবী সরদার তার স্ত্রী হাসিনা বেগমকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে ওই দিনই পুলিশ হাবীকে খুলনা থেকে আটক করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. শামসুল মোল্লা বাদী হয়ে তার ভগ্নিপতিকে আসামি করে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। রামপাল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ঠাকুর দাস মণ্ডল ওই বছরের ৩১ ডিসেম্বর স্বামী হাবী সরদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরো পড়তে পারেন:
পোস্টারের ভাষায় নারীর প্রতিবাদ

নিহত হাসিনা বেগম মংলার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি সুপারি কারখানার শ্রমিক ছিলেন।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম