কুষ্টিয়ায় ইবির প্রক্টর অফিসে ছাত্রলীগের ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ২৩:১৬আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ২৩:২৩

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অফিস ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কয়েকদিন আগে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে আসা একটি বাসে ওঠার সময় ইবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন ও কর্মী জাহিদুল ইসলাম জিহাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ইবির প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের সমোঝতায় বিষয়টি সমাধান হয়।
পরে ওই ঘটনার জের ধরে মঙ্গলবার বেলা ১২টার দিকে শাহিন গ্রুপের কর্মী গোলাম মোস্তফা, মেহেদি হাসান, রিজভিসহ কয়েকজন জিহাদকে মারধর করে।  এরপর জিহাদের লোকজন লাঠি-সোটা নিয়ে শাহিন ও তার কর্মীদেরকে খুঁজতে শুরু করেন। এর আগে শাহিন তার কর্মীদের নিয়ে প্রক্টর অফিসে আশ্রয় নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। এ সময় প্রক্টর অফিসে ঢুকতে না পেরে বাইরের জানালার গ্লাস ও দরজায় ভাঙচুর করে জিহাদ ও তার লোকজন। পরে ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নেতৃত্বে উভয়গ্রুপের মধ্যে সমঝোতা বৈঠক হয়।
ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। পরে সবাইকে নিয়ে বিষয়টি সমাধান করে দিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আমি আজ ছুটিতে ছিলাম। ঘটনাটি শুনেছি। আগামীকাল (বুধবার) ক্যাম্পাসে এসে উভয় গ্রুপকে নিয়ে বসা হবে।

আরও পড়ুন:

বাড্ডায় গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম