সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কাছে নাংলী এলাকায় আবারও আগুন লেগেছে। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে বনের ভেতরে এ আগুনের সূত্রপাত হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজি মতিয়ার রহমান আগুন লাগার সত্যতা নিশ্চিত করে জানান, ফাসার সার্ভিসের দুটি ইউনিট ও বন বিভাগের কর্মীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
গত ২৭ মার্চ সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের একই এলাকায় আগুন লাগে।
আরও পড়তে পারেন: সবার জন্য বৈশাখী বোনাস বাধ্যতামূলক করার কথা ভাবছে সরকার
/বিটি/








