রাশেদ খাঁনকে রাজনৈতিক সহকারী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আবদুল অদুদ

ঝিনাইদহ প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ২৩:৫৯আপডেট : ২১ জুলাই ২০২৬, ০০:২৫

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) নিয়োগের পর মুহাম্মদ রাশেদ খাঁনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন কোটা সংস্কার আন্দোলনে রিটকারী আলোচিত সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

ফেসবুকে তিনি লিখেছেন, ‌হৃদয়ের গভীর থেকে অভিনন্দন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সিপাহসালার, তারুণ্যময় ও যুক্তিবাদী বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ, প্রিয় ভাই মো. রাশেদ খাঁন। 

তিনি আরও লিখেছেন, ‌‘৫৬% কোটার কারণে বিসিএসে বঞ্চিত হওয়ায় ২০১৮ সালের ৩১ জানুয়ারি হাইকোর্টে কোটা সংস্কারের দাবিতে আমরা (হাইকোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া, বাসসের চিফ রিপোর্টার মো. দিদারুল আলম দিদার, ঢাবির সাবেক ছাত্র আনিসুর রহমান মীর ও আমি) রিট পিটিশন দায়ের করি। সেই সময়ে কোটা সংস্কারের দাবিতে জাতীয় দৈনিকে শত শত রিপোর্ট করে কোটা সংস্কার আন্দোলনে জোয়ার সৃষ্টি করেছি। যার রেশ ধরেই জুলাই আন্দোলনের সূত্রপাত। কিন্তু প্রতিমন্ত্রী নুরুল হক নুর, রাশেদ খাঁন, এমপি নাহিদ ইসলাম, এমপি আকতার হোসেন, হাসান আল মামুন, ফারুক হাসান, তারেক রহমান, মুহাম্মদ আবু হানিফ, আয়াতুল্লাহরা মাঠের আন্দোলনে অবিরাম নিয়োজিত না থাকলে ইতিহাস হয়তো অন্যভাবে রচিত হতো। তাদের এই ঋণ সব সময় স্মরণীয় হয়ে থাকবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

এ বিষয়ে আবদুল অদুদ বলেন, ‘এভাবে বঞ্চিতদের খুঁজে খুঁজে সঠিকভাবে মূল্যায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। একইভাবে জীবনের ঝুঁকি নিয়ে যারা কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলেন, তাদেরসহ মূল্যায়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য অনুরোধ করছি।’

/এএম/ 
সম্পর্কিত
চামড়া শিল্পের প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে: রিজভী
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
সর্বশেষ খবর
পেছালো একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ
পেছালো একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: ওসির পর প্রত্যাহার গুলশানের ডিসিও
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: ওসির পর প্রত্যাহার গুলশানের ডিসিও
ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
রাজধানীতে শিক্ষিকাকে রিকশা থেকে ফেলে হত্যায় নতুন করে গ্রেফতার ২, আসামিদের দায় স্বীকার
রাজধানীতে শিক্ষিকাকে রিকশা থেকে ফেলে হত্যায় নতুন করে গ্রেফতার ২, আসামিদের দায় স্বীকার
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার