অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন

বিনোদন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫০

চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিজের ছোট বোনের মতো স্নেহ করেন ঢালিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন। সম্প্রতি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে অপুর কাজের প্রশংসার পাশাপাশি জীবনের নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে নূতন জানান, অপুর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত চমৎকার। শাকিব খানের স্ত্রী হিসেবে অপুকে ‘মিসেস খান’ বলে সম্বোধন করেন তিনি।

অপুর পাশাপাশি বুবলীর সঙ্গেও তিনি কাজ করেছেন। নূতনের ভাষায়, ‘খান সাহেবের (শাকিব খান) দুই স্ত্রীর সঙ্গেই কাজ করেছি। তবে অপুর সঙ্গে কাজের পরিমাণ বেশি।’

নূতন মনে করেন, অপু একজন অত্যন্ত ভালো মনের মানুষ ও বড় সুপারস্টার। পেশাদার জীবনে অপু যেমন সফল, তেমনই তার ব্যক্তিজীবনও দর্শকদের আগ্রহের কেন্দ্রে।

তবে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছুটা সতর্ক হওয়ার পরামর্শও দেন এই জ্যেষ্ঠ অভিনেত্রী। তার মতে, একজন তারকা বা সুপারস্টার হিসেবে নিজের ব্যক্তিগত বিষয়গুলো সব জায়গায় প্রকাশ না করাই শ্রেয়। সময় হলে সঠিক বিষয়গুলো সঠিক সময়েই প্রকাশ্যে আসবে।

চিত্রনায়িকা অপুর উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে নূতন বলেন, ‘তুমি অনেক ভালো একজন অভিনেত্রী। তোমার সুন্দর একটি ছেলে রয়েছে, তাকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো।’

পাশাপাশি, দর্শকনন্দিত শাকিব-অপু জুটিকে আবারও পর্দায় কিংবা একসাথে দেখতে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তাদের জন্য দোয়া প্রকাশ করেন তিনি।

/এনআই/
সম্পর্কিত
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
বিনোদন বিভাগের সর্বশেষ
সংসদ সদস্য পদ ছাড়ার পর নতুন সিদ্ধান্ত কোয়েল মল্লিকের
সংসদ সদস্য পদ ছাড়ার পর নতুন সিদ্ধান্ত কোয়েল মল্লিকের
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন: তানিশা মুখার্জি
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন: তানিশা মুখার্জি
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী