ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বটবাহিনী আছে: তাহেরী

সাতক্ষীরা প্রতিনিধি 
২২ জুলাই ২০২৬, ১২:২৪আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৬:৩৬

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও সমালোচনা সৃষ্টি হয়েছে। এই নিয়ে সমালোচনা করেছেন আলোচিত বক্তা মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরী।

তিনি বলেন, এমপি গাজী নজরুল ইসলাম নিয়ে সাতক্ষীরায় কী চলতাছে। সাতক্ষীরার মেয়ের বয়স ১৪, মেয়ের বাপের বয়স ৩৬ আর উনার বয়স হইলো ৭৪ না কত? কী হিসাব-নিকাশ। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ। এগুলো বিকৃত মানসিকতা। গতকাল ভিডিও ভাইরাল হওয়ার পর একটি ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন।

তাহেরী বলেন, এসব ঘটনা এআই বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পর দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করেন।

এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে, এই মোনাফেকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। এদের বটবাহিনী আছে, হারামকে হালাল বলতে তারা বটবাহিনী লাগাই দেয়। এই লোকটা দেখলাম নির্বাচনের সময় সাদা পর্দা লাগাইছে। একপাশে মেয়েরা আর একপাশে উনি। দাঁড়ায়ে দাঁড়ায়ে পর্দার কাছে যায় আর বলে—আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন।

/এএম/আরকে/এমওএফ/
সম্পর্কিত
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
সাতক্ষীরায় একজনের মৃত্যু, চার জন হাসপাতালে: বলছেন ‘পটকা মাছ’ খেয়েছেন
বনের গল্প, মানুষের স্মৃতি ‘সুন্দরবন সংগ্রহশালা’
সর্বশেষ খবর
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের