বাঁশের মাচার ওপর চা বিক্রেতার রক্তাক্ত লাশ, কুপিয়ে হত্যা করলো কারা 

কুষ্টিয়া প্রতিনিধি 
২৪ জুলাই ২০২৬, ১৪:১৬আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৪:১৬

কুষ্টিয়ার দৌলতপুরে সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার (২৪জুলাই) সকালে উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সামিরুল শাহ তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন।প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশে ধর্মদহ এলাকার একটি মাঠে থাকা বাঁশের মাচার ওপর তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের পরিবার মূলত পার্শ্ববর্তী মেহেরপুরের গাংনী উপজেলা থেকে এসে দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করে আসছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সর্বশেষ খবর
থালাপতি বিজয়ের শেষ ছবি: প্রথম দিনে কত আয় করলো?
থালাপতি বিজয়ের শেষ ছবি: প্রথম দিনে কত আয় করলো?
জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: শফিকুর রহমান
জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: শফিকুর রহমান
সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ
সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ
তিন বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা
তিন বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে