কানাডা প্রবাসী নারী খুন: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
১৯ অক্টোবর ২০২৬, ১৫:৫৫ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৫:৫৫

বছরতিনেক আগে ঢাকার দক্ষিণখানে কানাডা প্রবাসী এক নারীকে হত্যার পর পুঁতে রাখার ঘটনায় করা মমলায় অভিযোগ গঠনের পিছিয়ে আগামী ১১ নভেম্বর রেখেছে আদালত।

ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে সোমবার (১০ অক্টোবর) মামলাটি আদেশের জন্য ছিল। তবে বিচারক অন্য মামলায় ব্যস্ত থাকায় আদেশ পিছিয়ে ১১ নভেম্বর রাখার তথ্য দিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. হাসান আলী।

গত ১৪ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে হয়। আদালত আদেশের জন্য রাখেন ৩০ সেপ্টেম্বর। ওইদিনও তা পিছিয়ে রাখা হয় সোমবার।

২০২৩ সালের ২৬ মে দক্ষিণখানের নদ্দায় স্ত্রী মোছা. আফরোজাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন আশরাফুলসহ অপর আসামিরা। এ ঘটনায় আফরোজার ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আশরাফুলসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন।

আফরোজাকে খুন করে কানাডা পাড়ি জমান আশরাফুল। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

মামলার অপর আসামিরা হলেন—আফরোজার শ্বশুর শামছুদ্দিন আহমেদ, দেবর সজীব আলম, সজীবের স্ত্রী তাহমিনা বাশার ও খালাশাশুড়ি আইনজীবী পান্না চৌধুরী। তারা জামিনে আছেন।

 

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
‘হামলা-হত্যায় থামবে না সাংবাদিকদের কলম’
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে হত্যার পর মাটিচাপা: অভিযোগপত্রে নারাজি দেবেন মা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সর্বশেষ খবর
পূজামণ্ডপের পাশে সন্দেহজনক ঘোরাফেরা, শক মেশিনসহ আটক যুবক
পূজামণ্ডপের পাশে সন্দেহজনক ঘোরাফেরা, শক মেশিনসহ আটক যুবক
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা-বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান চিফ হুইপের
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা-বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান চিফ হুইপের
‘হামলা-হত্যায় থামবে না সাংবাদিকদের কলম’
‘হামলা-হত্যায় থামবে না সাংবাদিকদের কলম’
ট্রাফিক আইন লঙ্ঘন: ২৪ ঘণ্টায় ডিএমপির ২০১৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: ২৪ ঘণ্টায় ডিএমপির ২০১৭ মামলা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ককরোচদের ঠেকাতে ‘লাল হিট জনতা পার্টির’ আত্মপ্রকাশ
ককরোচদের ঠেকাতে ‘লাল হিট জনতা পার্টির’ আত্মপ্রকাশ