নড়াইলে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারে দুর্বৃত্তের হামলা

নড়াইল প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৬, ১০:৩২আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১০:৩২

ইউপি নির্বাচন ২০১৬

নড়াইলের আউড়িয়া ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের নির্বাচনি প্রচারে দুর্বৃত্তরা হামলা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুলদাইড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ গিয়ে মশিয়ার রহমানকে উদ্ধার করে।

মশিয়ারের অভিযোগ, ‘মুলদাইড় এলাকার সাবেক সদস্য (মেম্বার) মর্জিনা বেগমের বাড়ির পাশে নৌকা প্রতীকের সমর্থকেরা হঠাৎ করে আমাকে ঘিরে ফেলে। তারা নির্বাচনি প্রচারণায় বাধা দেয় এবং আমাকে ধাওয়া করে। আমি তাড়া খেয়ে দৌঁড়ে পালাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে আমাকে উদ্ধার করে।’

সদর থানার এএসআই শেখর চন্দ্র মল্লিক জানান, মশিয়ার রহমানকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক