
ঝিনাইদহে অস্ত্র, গুলি, রামদাসহ মাধব কুমার (৩০) ও কুমুদ সরকার (৩২) নামের দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের বুজিতলা গ্রামের একটি বাড়ি থেকে একটি শাটার গান, দুই রাউন্ড তাজা গুলি ও তিনটি রাম দাসহ তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার গোপন খবর পেয়ে বুজিতলা গ্রামের ওই বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে একটি শাটার গান, দুই রাউন্ড তাজা গুলি ও ৩টি রাম দাসহ শিকারপুর গ্রামের ডালিম কুমারের ছেলে মাধব কুমার ও দক্ষিণ শিকারপুর গ্রামের ঠাকুর সরকারের ছেলে কুমুদ সরকারকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান অস্ত্র, গুলি ও রামদাসহ দুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
/এসটি/








