অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি

খুলনা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৬, ১০:১৪ আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৯:৪৫

খুলনার ডুমুরিয়া উপজেলায় অসময়ের (অফ-সিজন) তরমুজ চাষে সাফল্য এসেছে। মৌসুমের বাইরে এ ফল চাষে স্থানীয় কৃষকদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সাহস ইউনিয়নের মাঠে মাঠে এখন মাচায় ঝুলছে রসে ভরা তরমুজ।

ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের ছোটবন্দ গ্রামের কৃষক মৃত্যুঞ্জয় মণ্ডল এবার নিজের ক্ষেতের অসময়ের তরমুজ হাতে নিয়ে দারুণ উচ্ছ্বসিত। ক্ষেত ভরা ফল পেয়ে উচ্ছ্বসিত। তিনি এখন ভালো বাজার দরের প্রত্যাশা করছেন।

কৃষক মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, প্রথমে অসময়ে তরমুজ চাষ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু কৃষি অফিসের সঠিক পরামর্শ আর নিয়মিত পরিচর্যার কারণে ক্ষেতেেই অসাধারণ ফলন পেয়েছি। অসময় বলে বাজারে এখন তরমুজের আলাদা চাহিদা। ভালো দাম পাওয়া যাচ্ছে। খরচ তুলে এবার দ্বিগুণ লাভের আশা করছি। আমার এ সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও এখন মাচা পদ্ধতিতে অফ-সিজন তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন। 

মৃত্যুঞ্জয় মণ্ডল আরও জানান, ৪০ শতক জমিতে তরমুজ চাষে তার সম্ভাব্য লাভ হতে পারে ৮৯ হাজার টাকা। 

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল হুদা জানান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের তরফ থেকে আমরা কৃষকদের উন্নত জাতের বীজ সরবরাহ, নিয়মিত মাঠ পরিদর্শন ও আধুনিক মাচা পদ্ধতির কারিগরি পরামর্শ দিয়েছি। লবণাক্ততা ও আবহাওয়া প্রতিকূল হওয়া সত্ত্বেও মৃত্যুঞ্জয় মণ্ডলের মতো কৃষকদের পরিশ্রমে ডুমুরিয়ায় অসময়ের তরমুজের এই চমৎকার ফলন সম্ভব হয়েছে।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, খুলনার উপকূলীয় এলাকায় অফ-সিজন তরমুজ চাষ কৃষকদের অর্থনীতিতে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে। সাধারণ মৌসুমের চেয়ে ধান বা অন্য ফসলের তুলনায় এতে বহুগুণ বেশি লাভ হয়। আমরা জেলাজুড়ে কৃষকদের আধুনিক প্রযুক্তির আওতায় এনে উচ্চমূল্যের এসব ফসল চাষে উৎসাহিত করছি, যা সামগ্রিকভাবে স্থানীয় কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করবে। অসময়ের এ তরমুজের বাম্পার ফলন ডুমুরিয়ার কৃষিতে এক নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। যা দেখে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে এলাকার আরও অনেক কৃষক অফ-সিজন তরমুজ চাষে এগিয়ে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

/আইএএম/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা
প্রথমবার কালো ধান চাষে চমক, বিঘায় আয় ৭২ হাজার টাকা
আলুতে গতবার লোকসান, এবার আশা নিয়ে আগেভাগেই মাঠে কৃষকরা
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি