চোরাচালানীদের হামলায় বেনাপোলে বিজিবি সদস্য আহত

বেনাপোল প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৬, ০১:২৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ০১:২৬

noname যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানীদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।
শুক্রবার ভোরে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রামের লেবুতলা বিজিবি পোস্টে এ ঘটনাটি ঘটে।

ঘটনাস্থল থেকে চোরাচালানীদের ফেলে যাওয়া ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শিশির বলেন, ভোরে একদল চোরাচালানী ভারত থেকে মাদক নিয়ে সাদিপুর গ্রামের লেবুতলা পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া দিলে চোরাচালানীদের ছোঁড়া ইটের আঘাতে নায়েক মোমিন (৪৫) গুরুতর আহত হন। এ সময় অন্য বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।
মামলার এজাহারে নাম উল্লেখিত আসামিরা হলেন- শামিম (৩৮), নিয়ামত (৪০), হাফিজুর (৪২), আক্তার (৩৭), আজগর (৪২), নুর হোসেন (৪০), বাবু (৩৯), টুকু (৩৫), শিমুল (৪০) ও মুন্না (৩৮)।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, মামলার পর আসামিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন:
জাপানে অগ্ন্যুৎপাত এবং ‘আফটার শক’-এর ভীতি, বহু মানুষের চাপা পড়ে থাকার শঙ্কা
আইএস সদস্য জান্দাল ও ইব্রাহিমের খোঁজ নিচ্ছে পুলিশ

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম