ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুই দম্পতিসহ ৫ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৬, ১৭:৫২ আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৭:৫২

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী এবং কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধানে এসব দুর্ঘটনা ঘটে। 

এর মধ্যে ঝিনাইদহ শহরের বাইপাস এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী সেনাসদস্য সোহেল কাজী (৩৫) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (২৮) নিহত হন। বেলা ১১টার দিকে শহরের বাইপাস ভুটিয়ারগাতি গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল কাজীর বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া থানার লক্ষীপাশা গ্রামে। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় লোকজন জানান, শৈলকুপার বড়দাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে তুলি তার স্বামী সোহেলের সঙ্গে মোটরসাইকেলে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পার্শ রাস্তা থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তুলি। আহত হন স্বামী সোহেল। সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচ’এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান। 

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন সোহেল। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‌‘স্ত্রী ঘটনাস্থলে এবং সেনাসদস্য সোহেল কাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ‘

এদিকে, সকালে শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে গবাদিপশুর ঘাস কাটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তারা হলেন- অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

প্রতিবেশীরা জানান, অমরেন্দ্র নাথ সকালে গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটতে যান। এ সময় বিদ্যুৎস্পষ্ট হলে স্ত্রী মিনা রানী তাকে বাঁচাতে যান। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জোহা বলেন, ‌‘স্বামী-স্ত্রী দুজনেরই বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে মৃত ঘোষণা করলে লাশ নিয়ে গেছেন তারা।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

এ ছাড়া বেলা পৌনে ১১টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের পয়েন্ট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ী ডাউন ট্রেনে কাটা পড়ে ৭০ বছরের অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শেখ শাজাহান আলী বলেন, ‘সকাল ১০টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হন অজ্ঞাত ওই ব্যক্তি। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান।’
 

/এএম/ 
সম্পর্কিত
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
টিকাটুলিতে বাসের ধাক্কায় নারী নিহত, ঢামেকে কারাবন্দির মৃত্যু 
টিকাটুলিতে বাসের ধাক্কায় নারী নিহত, ঢামেকে কারাবন্দির মৃত্যু 
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ