সাইকেলে চড়ে জুমার নামাজে যাওয়ার পথে শিক্ষক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৪

কুষ্টিয়ার মিরপুরে সাইকেলযোগে নামাজে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় আব্দুল লতিফ মালিথা (৬৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের আমলা ইউনিয়নের খয়েরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ মালিথা খয়েরপুর এলাকার মৃত সাবান মালিথার ছেলে। তিনি খয়েরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজের জন্য বাড়ি থেকে সাইকেলে খয়েরপুর জামে মসজিদে যাচ্ছিলেন আব্দুল লতিফ মালিথা। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেছেন
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার সাইফকে নিয়ে উচ্ছ্বাস
যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার সাইফকে নিয়ে উচ্ছ্বাস
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
ভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই