নড়াইলে ৮ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও অনুদান প্রদান

নড়াইল প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৬, ২৩:৫৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ২৩:৫৮

নড়াইল নড়াইলে আট শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও অনুদান দেওয়া হয়েছে।  শনিবার তুলারামপুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। তুলারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সেলিম,অ্যাডভোকেট মকবুল হোসেন সিকদার প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২০ জুলাই সদর উপজেলার তুলারামপুর গ্রামের আতিয়ার রহমান তরফদার, রফিকুল ইসলাম তরফদার, মাহতাব উদ্দিন তরফদার, আব্দুর সালাম তরফদার, আলতাব হোসেন তরফদার, মকবুল হোসেন শিকদার, ফয়জার রহমান মোল্যা ও মোকাম মোল্যাকে পাকিস্তানি বাহিনী এদেশীয় রাজাকারদের সহযোগিতায় ধরে নিয়ে নির্যাতন চালিয়ে নড়াইল প্রেসক্লাব সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) মধ্যে মাটি খুঁড়ে জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করে।
/জেবি/
আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী