বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫২

সাতক্ষীরার পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পাটকেলঘাটা মহাসিন মার্কেটে যুবদল কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে বরণ করে নেওয়া হয়।

জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন ছেড়ে বিএনপি সমর্থিত শ্রমিক দলে যোগদানকারী ৫৬ জন নেতাকর্মী হলেন- মো. আব্দুল মালেক, মো. কাসেম, মো. রফিকুল, মো. লতিফ, মো. জহুরুল, মো. আশরাফুল, মো. তরিকুল, মো. সাইদুল, আব্দুল জব্বার, রিয়াজ, মো. ছমেদ, মো. কালাম, মো. আজহার, মো. মানিক, মো. লিটন, মো. শফিকুল, মো. জাহাঙ্গীর, মো. মান্নান, শেখ সাইদুল, শেখ সাইফুজ্জামান, মো. সহিদুল, শেখ লিটন, মো. আকিজ, আসাদুল ইসলাম, মো. ইসমাইল, মো. রবিউল, মো. মহসিন, মো. মহিদুল, মো. অজিয়ার, মো. তারিক, মো. সিরাজ, মো. বজলু, মো. আব্দুল, মো. ফারুক, মো. আলী, মো. রাজ্জাক, মো. জামাল, মো. শেখ পল্টু, মো. আতিয়ার, শেখ জাবিয়ার, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন, শেখ রিয়াজ, আতিয়ার, মো. লিটন, শেখ জাবিয়ার, মো. শফিকুল, মো. মহসিন, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন ও শেখ রিয়াজ।

এ সময় মুঠোফোনে যুক্ত হয়ে কথা বলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী  তারেক রহমানের উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের স্বাগত জানানো হলো। আশা করি দেশ ও মানুষের কল্যাণে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সততা ও নীতির সঙ্গে শ্রমিক দলের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে তালা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলনের সঞ্চালনায় স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, জামায়াতের বিয়োগাত্মক রাজনীতি ও শ্রমজীবী মানুষের সঠিক মূল্যায়ন না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল, এ যোগদানের মাধ্যমে তার বাস্তব প্রতিফলন ঘটেছে। বিএনপির হাত ধরে আগামী দিনে এ অঞ্চলের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও ব্যবসায়ী মকবুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল হোসেন, হারুন অর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেন প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
সর্বশেষ খবর
আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপের সেমিতে ভারতকে পেলো বাংলাদেশ 
আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপের সেমিতে ভারতকে পেলো বাংলাদেশ 
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি সংসদে
জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি সংসদে
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি