সার না পেয়ে ডিলারের গুদাম ঘেরাও করে কৃষকদের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি 
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:১০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:১০

ঝিনাইদহের কালীগঞ্জে সার না পেয়ে ডিলারের গুদাম ঘেরাও করে বিক্ষোভ করেছেন কৃষকরা। পরে কৃষি অফিসের ব্যবস্থাপনায় সার বিতরণ করা হয়। তবে এ সময় ডিলার শহিদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন না। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম উপজেলার জামাল ইউনিয়নের নির্ধারিত ডিলার। তার দাবি, তিনি সার কৃষকদের মধ্যে বিতরণ করে দিয়েছেন, এখন আর সার নেই। 

কৃষকদের দাবি, তাদের রবিবার সার দেওয়া হবে বলে ঘোষণা দেন। নির্ধারিত দিনে তারা ডিলার পয়েন্টে আসলে জানানো হয় শুক্রবার ও শনিবার সার বিতরণ হয়ে গেছে। আজ সার দেওয়া হবে না। এ সময় সেখানে উপস্থিত কৃষকরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে আরও কৃষক আসলে তারা ডিলার পক্ষের সহযোগিতায় গোডাউন খুলে ৬০ বস্তা সার দেখতে পান। এ নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, ডিলার শহিদুল ইসলামের চলতি সেপ্টেম্বর মাসে ৬৪ টন সারের চাহিদা ছিল। তিনি প্রথম সপ্তাহে ৫৮ টন সার উত্তোলন করেছেন। ৫৮ টন সারে বস্তা হয় প্রায় ১ হাজার ২০০টি। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ডিলার পয়েন্টে থাকা সার বিতরণ রেজিস্টারে দেখতে পান বিতরণকৃত নামের তালিকায় মাত্র ৫ শতাংশ ফোন নম্বর উল্লেখ করা হয়েছে। তার মধ্যে থেকে নয় জন কৃষককে ফোন দেওয়া হলে এর মধ্যে একজন জানান তিনি সার পেয়েছেন, বাকি আট জনের ফোন বন্ধ পাওয়া যায়।

ঘটনাস্থলে উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরাফাত জামিল বলেন, ‘ওই গুদামে যে সার আছে তা কৃষকদের মধ্যে বিতরণ করেছি। উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় আরও সার আনা হবে। পরে বিতরণ করা হবে। এ ছাড়া সার বিতরণের রেজিস্টার খাতা দেখছি, কোনও অনিয়ম হয়েছে কিনা, তা তদন্ত করে দেখছি।’

চলতি আমন ধানের ভরা মৌসুমে চাহিদামতো সার না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। ইউরিয়ার সঙ্গে টিএসপি ও ডিএপি সারের জন্য কৃষকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এর আগে ৫ সেপ্টেম্বর সকালে শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। সকালে উপজেলার গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার শুভ এন্টারপ্রাইজে সার নিতে আসেন তারা। এ সময় ডিলার সার দিতে অস্বীকৃতি জানালে কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।

সম্প্রতি চাহিদামতো সার না পাওয়ার বিষয়টি সামনে আসলেও জেলা কৃষি বিভাগ ও বাফার গোডাউন কর্তৃপক্ষ বলছে, জেলায় সারের যথেষ্ট মজুত রয়েছে। প্রতি মাসের চাহিদার বিপরীতে ডিলাররা উত্তোলন করছেন। তবে কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে চাহিদামতো সার মিলছে না। কিন্তু বেশি দাম দিলে খোলা বাজারে সারের অভাব নেই।

ঝিনাইদহে কালীগঞ্জে অবিস্থত বাফার গোডাউনে ইনচার্জ অহিদুর রহমান, ডিলার শহিদুল ইসলাম চলতি মাসের চাহিদার ৬৪ টনের মধ্যে ৫৮ টন উত্তোলন করেছেন। সারের মজুত ও বিতরণ সম্পর্কে তারা জানান, ইউরিয়া সারের মজুত, আমদানি ও বিতরণে কোনও ঘাটনি বা অনিয়ম নেই। কালীগঞ্জের ওই সার গোডাউন থেকে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলায় ১২৬ ডিলারের মাধ্যমে ইউরিয়া বিতরণ করা হয়। সেপ্টেম্বর মাসে চাহিদা রয়েছে ১০ হাজার ৩৭৩ মেট্রিক টন। গত বছরের একই মাসে ইউরিয়ার চাহিদা ছিল ৯ হাজার ৫২১ মেট্রিক টন।

ডিলার শহিদুল ইসলাম বলেন, ‘আমি যে সার তুলেছিলাম, তা বিতরণ করেছি। বিতরণকৃত সারের রেজিস্টার খাতা দেখতে পারেন। চাহিদার থেকে কম সার পাওয়া গেলে আমার কী করার আছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, ‘কৃষকদের বিক্ষোভের সংবাদ পেয়ে আমরা সেখানে দ্রুত কৃষি কর্মকর্তাদের পাঠিয়েছি। ব্যবস্থা নেওয়া হয়েছে। উপস্থিত কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়েছে। আরও সার সেখানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘সারের কোনও ঘাটতি নেই। কিছু মানুষ কৃত্রিমভাবে সংকট তৈরি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এএম/ 
সম্পর্কিত
ভয় দেখিয়ে লাভ নেই, ৩ বিচারককে সরাইতে হবে: আইনজীবীদের হুঁশিয়ারি 
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
সার না পেয়ে ক্ষোভ বাড়ছে কৃষকদের, বাস্তবে মাঠের তথ্য জানে না কৃষি বিভাগ
সর্বশেষ খবর
হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধে হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ
হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধে হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ
কেন্দ্রীয় কারাগারের দুই কারাবন্দির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারের দুই কারাবন্দির মৃত্যু
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত