অভিযানে গিয়েও সাবেক মন্ত্রীর মাকে গ্রেফতার না করায় পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ নভেম্বর ২০২৬, ০০:৪২ আপডেট : ৩০ নভেম্বর ২০২৬, ০০:৪২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা ও নগর মহিলা লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিনকে গ্রেফতারের দাবিতে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

রবিবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার ৫২ নম্বর প্লটের ‘লিজার বাড়ি’ নামের একটি ভবনের সামনে এ বিক্ষোভ করছেন নেতাকর্মীরা।

আন্দোলনকারী বিএনপি নেতাকর্মীরা জানান, রবিবার সন্ধ্যার দিকে পুলিশ দক্ষিণ খুলশীর ‘লিজার বাড়ি’ নামের একটি ভবনে অভিযান পরিচালনা করে। রাত পৌনে ১১টার দিকে অভিযান শেষ করে পুলিশ ভবন থেকে নেমে আসে।

অভিযান শেষে পুলিশ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরীকে আটক করে নিয়ে আসে। 

একই বাসায় হাসিনা মহিউদ্দিনও অবস্থান করছেন দাবি করে তাকে আটক কিংবা গ্রেফতার না করায় অভিযানে যাওয়া পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করছেন বিএনপি নেতাকর্মীরা। 

তবে পুলিশ কর্মকর্তারা আন্দোলনকারী বিএনপির নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করছেন।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, হাসিনা মহিউদ্দিন শারীরিকভাবে অসুস্থ। এ কারণে তাকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি। 

হাসিনা মহিউদ্দিন নগর মহিলা লীগ সভানেত্রী। এছাড়াও তিনি সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী এবং সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের মা।

এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও নওফেলের ভগ্নিপতি ড. সেলিম আকতার চৌধুরীকে আটক করে পুলিশ।

খুলশী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে ড. সেলিম আকতার চৌধুরীকে আটক করা হয়েছে। পুলিশ বর্তমানে অভিযান পরিচালনা করছে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে পুলিশের ঊর্ধ্বতন ৬ পদে রদবদল
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ‘আশ্রয়-প্রশ্রয়’: বিএনপিতে শুদ্ধি অভিযান
বিএনপির কর্মীকে যুবলীগ সদস্য দেখিয়ে আসামি করেছে পুলিশ, নেতারা বলছেন গ্রুপিং
সর্বশেষ খবর
গোপালগঞ্জে আটকা পড়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, গাড়িতে হামলায় ২ জন আহত
গোপালগঞ্জে আটকা পড়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, গাড়িতে হামলায় ২ জন আহত
চট্টগ্রামে পুলিশের ঊর্ধ্বতন ৬ পদে রদবদল
চট্টগ্রামে পুলিশের ঊর্ধ্বতন ৬ পদে রদবদল
এম্বাসি ফুটবল ফেস্ট শুরু ৪ ডিসেম্বর, অংশ নিচ্ছে যেসব দেশ
এম্বাসি ফুটবল ফেস্ট শুরু ৪ ডিসেম্বর, অংশ নিচ্ছে যেসব দেশ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ‘আশ্রয়-প্রশ্রয়’: বিএনপিতে শুদ্ধি অভিযান
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ‘আশ্রয়-প্রশ্রয়’: বিএনপিতে শুদ্ধি অভিযান
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল