নড়াইলে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম আজম এ আদেশ দেন।
আদালতের এপিপি নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে আসামি কারাগারে আছেন।
দণ্ডপ্রাপ্ত বাদশা মোল্যা (৪০) নড়াইলের লোহাগড়া উপজেলার গাছবাড়িয়া গ্রামের বাসিন্দা।
আদালত ও মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের মার্চে নড়াইলের লোহাগড়া উপজেলার গাছবাড়িয়া গ্রামের বাদশা মোল্যা পাঁচ বছরের এক শিশুকে মুখ বেঁধে বাড়ির পাশে একটি উচ্ছে খেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন। পরবর্তীতে পুলিশ বাদশার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করে।
সাক্ষ্য প্রমাণ শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাদশাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আরও পড়তে পারেন: আমি অপরাধী বা খারাপ মানুষ নই: জয়
/বিটি/








