ইউ গেট আউট ফ্রম দিস রুম: ধমক দিয়ে বললেন আইনমন্ত্রী 

বাগেরহাট প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৭

বাগেরহাটে মতবিনিময় সভায় বক্তব্য চলাকালে বারবার ফোনে কথা বলায় জেলা সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলমকে ধমক দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, আইনমন্ত্রীর বক্তব্য চলাকালীন বাগেরহাটের সিভিল সার্জনের মোবাইল ফোনে একের পর এক কল আসতে থাকে এবং তিনি ফোনে কথা বলার জন্য বারবার বাইরে যাওয়া-আসা করছিলেন। বিষয়টি আইনমন্ত্রীর নজরে এলে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে তার বক্তব্য থামিয়ে সিভিল সার্জনকে ধমক দিয়ে বাইরে চলে যেতে বলেন। 

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আইনমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আপনি সিভিল সার্জন সাহেব? ইউ গেট আউট ফ্রম দিস রুম। আপনি চারবার এখান থেকে গেছেন, উঠছেন। ইউ আর নট সো বিজি লাইক আদার পিপল। জাস্ট গেট আউট ফ্রম দিস রুম। দিস ইজ ইনডিসেন্ট। দিস ইজ আ মিসকনডাক্ট, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট?’

এরপর চেয়ার থেকে উঠে দাঁড়ান সিভিল সার্জন এবং বাইরে যাওয়ার চেষ্টা করেন। তখন আইনমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘বসেন এখানে, ফোনটা বন্ধ করে বসেন। আপনি চারবার এখান থেকে উঠছেন, বসছেন। বক্তাদের অ্যাটেনশন আপনি ডাইভার্ট করেছেন। আমরা এখানে সিরিয়াস বিজনেসে বসছি।’

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সভায় উপস্থিত কর্মকর্তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সভার শুরুতেও সিভিল সার্জনকে কিছু সময় ঘুমাতে দেখা যায়। এ নিয়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আলোচনা হয়।

এ বিষয়ে জানতে জেলা সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলমের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

দেশকে সামনে এগিয়ে নিতে হলে ফ্যাসিবাদ পথ বন্ধ করতে হবে

এরপর সভায় আইনমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশে যেন ফ্যাসিস্টরা ফিরে এসে আর কোনও মায়ের বুক খালি করতে না পারে, স্বজনকে আর প্রতীক্ষায় থাকতে না হয়, এরকম পরিবেশ যেন আর ফিরে না আসে। আমাদের ভেতর মতের অমিল থাকবে। কিন্তু এক জায়গায় মিল থাকতে হবে। এই দেশ আমাদের, এই দেশকে সামনে এগিয়ে নিতে হলে ফ্যাসিজমের পথ আমাদের বন্ধ করতে হবে।’

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে এম এন লারমার দর্শন অনুসরণের আহ্বান
অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে এম এন লারমার দর্শন অনুসরণের আহ্বান
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার