দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ১৫:১৩ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৫:১৩

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে দল থেকে ছিটকে পড়তে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী একটি ফর্মুলা দেবেন। দলের মধ্যে থেকে যারা মুনাফিকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নের বিষয়ে একটি করে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। দল এমন প্রার্থী চায়, যিনি নির্বাচনে জয়ী হতে পারবেন। বিএনপি নির্বাচনে জয়ী না হলে তার মতো বড় নেতা দিয়েও কী হবে এমন প্রশ্ন তুলে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় না এলে তিনি যত বড় নেতা বা ভালো মানুষই হোন না কেন, তাতে কিছুই যায়-আসে না।

আইনমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন প্রার্থী মনোনয়ন দিতে হবে, যিনি বিজয়ী হতে পারবেন। নিজের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিলেই হবে না, তাকে নির্বাচনে জিতেও আসতে হবে। দলের প্রতি আনুগত্যকে সবচেয়ে বড় আমানত উল্লেখ করে তিনি বলেন, কেউ দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কিংবা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিকল্প কোনও অবস্থান নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার দলের রয়েছে।

চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধের বিষয়ে তিনি বলেন, তারা এসব অপকর্ম বন্ধের কথা বলেছিলেন। শৈলকুপায় বর্তমানে এসব নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, শৈলকুপায় যে উদ্যোগ নেওয়া হয়েছিল, এখন সারা বাংলাদেশ সেই পথ অনুসরণ করছে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আরএইচ/
সম্পর্কিত
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত