২০ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার টাকা

মাগুরা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ১৯:০৭ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৯:০৭

মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেও ২৯ হাজার ১৩৮ টাকা বিলের কাগজ পেয়েছেন এক গ্রাহক। এর আগে একই জেলায় ২৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি টাকার বিল আসার ঘটনায় দেশজুড়ে আলোচনা তৈরি হয়েছিল।

নতুন ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামে। ভুক্তভোগী গ্রাহক বাবু মোল্লা (৫৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি একজন চায়ের দোকানি।

গ্রাহক বাবু মোল্লা জানান, দীর্ঘদিন ধরে তার বাড়ির বিদ্যুৎ বিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে আসতো। কিন্তু এবার বিলে মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে ২৯ হাজার ১৩৮ টাকা বিল করা হয়। অস্বাভাবিক এ বিল দেখে তিনি হতবাক হয়ে যান।

বাবু মোল্লা বলেন, আমার বাড়িতে সাধারণত ২০০ থেকে ২৫০ টাকার মতো বিদ্যুৎ বিল আসে। এবার ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে প্রায় ৩০ হাজার টাকা বিল দেখে আমি চিন্তিত হয়ে পড়ি। গত বুধবার মাগুরা পল্লী বিদ্যুৎ অফিসে বিল পরিশোধ করতে গেলে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। পরে বিল গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিষয়টি জানালে তারা বিলটি যাচাই করে সংশোধন করে দেন।

সংশোধিত বিলে গত তিন মাসের বকেয়াসহ চলতি মাসের মোট বিল দেখানো হয় ৭০৫ টাকা। এর সঙ্গে বিলম্ব বিল যুক্ত হয়ে মোট পরিমাণ দাঁড়ায় ৭১২ টাকা। সংশোধিত বিলে বিল পরিশোধের শেষ তারিখ হিসেবে ৬ অক্টোবর ২০২৬ উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অতিরিক্ত দায়িত্বে থাকা এস এম শাহিন আহসান বলেন, বিলের কাগজ না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। পুরোনো কোনও বিলের টাকা যুক্ত হতে পারে। তবে ২০ ইউনিটের বিল এত টাকা হওয়ার কথা নয়।

এর আগে মাগুরায় বিদ্যুৎ বিল নিয়ে আরও বড় ধরনের অস্বাভাবিকতার ঘটনা আলোচনায় আসে। ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক আবাসিক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দেওয়া হয়েছিল। এ ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়।

/এফআর/
সম্পর্কিত
পবিত্র মদিনায় মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে ড্রোন হামলা
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
সর্বশেষ খবর
গ্রেফতারের আগে মেজর (অব.) আখতারুজ্জামানের বার্তা, ‘জনগণের জন্য এই জীবন ত্যাগ করবো’
গ্রেফতারের আগে মেজর (অব.) আখতারুজ্জামানের বার্তা, ‘জনগণের জন্য এই জীবন ত্যাগ করবো’
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম