হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি

যশোর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৩ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৩

যশোর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবির ইন্টারন্যাশনাল হোটেলে লুটপাট, অগ্নিসংযোগ ও হতাহতের মামলায় জড়িতদের শনাক্ত করতে পারেননি তদন্তকারী কর্মকর্তা। এই মামলায় সন্দেহভাজন হিসেবে বিভিন্ন সময়ে গ্রেফতার আওয়ামী লীগের সাত নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে সম্প্রতি আদালতে এ প্রতিবেদন জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন।

২০২৪ সালের ৫ আগস্ট বিকালে যশোরের হোটেল জাবিরে অগ্নিসংযোগের ঘটনায় ২৪ জন নিহত হন। এই মামলায় শাহীন চাকলাদারের চাচাতো ভাই তৎকালীন সদর উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু অজ্ঞাত আসামিদের নামে কোতোয়ালি থানায় মামলা করেন।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- আব্দুল খালেক (৬৫), এনামুল হক (৫৯), আব্দুর রহমান শাওন (৩৬), অ্যাডভোকেট সৈয়দ কবির হোসেন জনি (৪১), এস এম আজাহার হোসেন স্বপন (৫২), কাজী রবিউল হোসেন ওরফে ভাইপো রবিউল (৩১) ও ইমন কাজী (২৬)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, সম্প্রতি আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে সন্দেহভাজন হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখানো সাত আসামির অব্যাহতির আবেদন করা হয়েছে। আদালত মামলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন যশোর শহরের চিত্রা মোড় এমএম আলী রোডে ‘জাবির ইন্টারন্যাশনাল’ নামে একটি পাঁচ তারকা মানের আবাসিক হোটেল রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট বেলা ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা গানপাউডার ও পেট্রোল নিয়ে ওই হোটেলের মধ্যে ঢোকে। দুর্বৃত্তরা হোটেলের ক্যাশ ভল্ট ভেঙে ৯০ লাখ টাকা চুরি করে। এরপর ১০০টি ফ্রিজ, ১০০টি স্মার্ট টেলিভিশন, ৪৫০ কিলোভোল্টের দুটি জেনারেটর, হোটেলের স্টোরে রাখা বিভিন্ন প্রকার মালামাল, আসবাবপত্র, এক হাজার কিলোভোল্টের ট্রান্সফরমারসহ সাবস্টেশন, প্রেশার পাম্প, সাইবার স্টেশন, ফায়ার ইঞ্জিনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায়।

পরে গানপাউডার ও পেট্রোল দিয়ে হোটেলের ১ম তলা থেকে ১৬ তলা পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এতে ওই হোটেলে থাকা একজন ইন্দোনেশিয়ার নাগরিকসহ ২৪ জন দগ্ধ হয়ে মারা যান। নিহতদের মধ্যে হোটেল স্টাফ ও বোর্ডার ছিলেন।

এ ঘটনার পর ১৮ আগস্ট সাবেক এমপি শাহীন চাকলাদারের চাচাতো ভাই ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু বাদী হয়ে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

বাদীর অভিযোগ, হোটেলের আলমারিতে রাখা তার ভাইয়ের (শাহীন চাকলাদার) বিভিন্ন কোম্পানির মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র, স্টোরে রাখা বিভিন্ন মালামাল, যাবতীয় ইলেকট্রিক সামগ্রী, তিনটি লিফট, জানালার গ্রিল ও গ্লাস দরজার যাবতীয় ডেকোরেশন পুড়ে ভস্মীভূত হয়। এ ছাড়া মূল ইমারতের ব্যাপক ক্ষতি হয়, যা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব ছিল না।

এ মামলার দীর্ঘ তদন্তকালে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিভিন্ন সময়ে সাতজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ওই সাত জনের অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
সর্বশেষ খবর
ক্যারিয়ারের প্রথমবার সেরা আয়ের রেকর্ড অজয়ের, ‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয়
ক্যারিয়ারের প্রথমবার সেরা আয়ের রেকর্ড অজয়ের, ‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয়
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে শ্র‌মি‌ক নিহত
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে শ্র‌মি‌ক নিহত
বয়ফ্রেন্ড দিবস: ভালোবাসার মানুষটিকে বিশেষ অনুভব করানোর দিন
বয়ফ্রেন্ড দিবস: ভালোবাসার মানুষটিকে বিশেষ অনুভব করানোর দিন
জামায়াত নেতা আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ 
জামায়াত নেতা আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ 
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার