প্রার্থিতা প্রত্যাহার না করায় ধান কাটতে বাধা

যশোর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ২০:৫৮আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ২২:০৫

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীকে তাদের প্রার্থিতা প্রত্যাহার না করায় চলতি মৌসুমের ধান কাটতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সরকারদলীয় প্রার্থীদের সমর্থকদের বিরুদ্ধে। সেইসঙ্গে মারধর ও অপহরণ হয়ে দাঁড়িয়েছে নিয়মিত ঘটনা। সোমবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোর্ত্তজা এলাহী টিপু।
প্রেসক্লাবে বিএনপির নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ‘আগামী ৭ মে অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে ঝিকরগাছা উপজেলায় আওয়ামী লীগ আশ্রিত সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের ভয়ে উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থীরা আত্মগোপনে রয়েছেন। সন্ত্রাসীরা চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার না করলে খেতের বোরো ধান কাটতে দেবে না বলেও হুমকি দিচ্ছে।
নেতারা বলেন, ১৮ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এর আগে ১৬ এপ্রিল ঝিকরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলমকে উপজেলা ট্রাক মালিক সমিতি কার্যালয়ে শাসকদলের সন্ত্রাসীরা আটকে রাখে। পরে স্থানীয় নেতাদের সহায়তায় তিনি বাড়ি পৌঁছান। কিন্তু মারধরের হুমকিতে তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না। একই অবস্থা অন্যান্য ইউনিয়নগুলোতেও।
নেতারা অভিযোগ করেন, নির্বাসখোলা ইউনিয়নে ১ ও ৩ নম্বর ওয়ার্ডের দলীয় সদস্য প্রার্থী শাহজাহান আলী ও জামির হোসেন, হাজিরবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবারের প্রার্থী মাধু মেম্বরকে মারধর করা হয়েছে। তার পরিবারের অন্য সদস্যকেও মারধর করা হয়। মারধরের কারণে জামির হোসেন ও মাধু মেম্বর প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন:  বন্দুকযুদ্ধ চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

গদখালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মনির হোসেনকে ১৭ এপ্রিল সকালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অপহরণ করে। পরে পুলিশ বিকেলে তাকে উদ্ধার করে। একই ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থী শাহিদা কাঞ্চনকেও হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

নেতারা বলেন, পুলিশের কাছে আমাদের লোকজন অভিযোগ দিতে পারছেন না। কারণ থানা এলাকা পাহারায় রয়েছে শাসকদলের একটি চক্র।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম