সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ১৭:২৪ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৭:২৪

সাতক্ষীরার ৭৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা আদালতের সামনে তৃণমূল বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো, সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীবসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের বরাদ্দ দেওয়া হয়েছে। এতে কৃষকেরা সঠিক সময়ে ও ন্যায্য মূল্যে সার পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়বেন। বিতর্কিত নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে সার ডিলার নিয়োগের জন্য জেলা প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সাতক্ষীরা-২ (সদর উপজেলা ও দেবহাটা উপজেলা) আসনের বর্তমান সংসদ সদস্য জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল খালেক (মুহাদ্দিস আব্দুল খালেক)।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে জনবিচ্ছিন্ন গুটি কয়েক মানুষের তৈরি করা তালিকার ভিত্তিতে জেলা প্রশাসনের সহায়তায় ডিলারশিপ চূড়ান্ত করা হয়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিবারের প্রভাব খাটিয়ে তাদের নিকটাত্মীয়, স্ত্রী-সন্তান ও শ্যালক-শ্যালিকার নামে একাধিক ডিলারশিপ দেওয়ার পাশাপাশি বড় অঙ্কের আর্থিক লেনদেন করা হয়েছে। যারা কখনও সারের ব্যবসা বা কৃষির সঙ্গে যুক্ত ছিলেন না, তাদেরও এই ডিলারশিপ দেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিতে ও পৌর বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো ও সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীব প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
অসহায় ব্যক্তিকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী
এটি অত্যাচার-নিপীড়নের ফলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু: সালাউদ্দিনকে নিয়ে রিজভী
সৌদিগামী যাত্রীদের সহযোগিতায় সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
সর্বশেষ খবর
‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাস গড়া হ্যাটট্রিকে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে হাসান 
ইতিহাস গড়া হ্যাটট্রিকে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে হাসান 
গ্রাম ও শহরের মধ্যে টিকাদানের বৈষম্য দূর করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
গ্রাম ও শহরের মধ্যে টিকাদানের বৈষম্য দূর করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
আগাম জামিনের আর্জি খারিজ, গ্রেফতার হবেন সোহম
আগাম জামিনের আর্জি খারিজ, গ্রেফতার হবেন সোহম
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’