মাঠই শ্রেণিকক্ষ, কৃষকরাই শিক্ষার্থী: নেই বয়সের বাধা

ঝিনাইদহ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০

কৃষির মাঠই তাদের শ্রেণিকক্ষ, কৃষক-কৃষাণীরাই শিক্ষার্থী। হাতে বই-খাতা, চোখেমুখে নতুন কিছু শেখার আগ্রহ। কেউ শিখছেন নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল, কেউবা পুষ্টিবাগান গড়ে তোলার পদ্ধতি। আবার কেউ জানছেন অল্প খরচে বেশি ফলন পাওয়ার আধুনিক প্রযুক্তি। প্রচলিত শিক্ষাপ্রতিষ্ঠানের মতো এখানে নেই চার দেয়ালের শ্রেণিকক্ষ, নেই বয়সের কোনও বাধা। অভিজ্ঞতার সঙ্গে আধুনিক জ্ঞানের সমন্বয়ে কৃষিকে আরও আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও পরিবেশবান্ধব করে তুলতে এমনই ব্যতিক্রমী উদ্যোগ ‘পার্টনার ফিল্ড স্কুল’।

ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর গ্রামে এ আয়োজন করেছে সদর উপজেলা কৃষি অফিস। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন বয়সী প্রান্তিক কৃষক-কৃষাণী ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, বানিয়াকান্দর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহানারা খাতুনসহ সংশ্লিষ্টরা।

এ স্কুলে পাঠদানের পাশাপাশি চলে প্রশ্নোত্তর, আলোচনা ও হাতে-কলমে শেখার কার্যক্রম। প্রশিক্ষকের প্রশ্নের উত্তরে কৃষক-কৃষাণীরা তুলে ধরেন নিজেদের দীর্ঘদিনের অভিজ্ঞতা। ভুল হলে তা সংশোধন করে দেওয়া হয়, আর সঠিক উত্তরে বাড়ে তাদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস।

এখানে কৃষির পাঠ কেবল ফসল উৎপাদনেই সীমাবদ্ধ নয়। শেখানো হচ্ছে পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশবান্ধব চাষাবাদ এবং কৃষিকে ঘিরে উদ্যোক্তা হওয়ার নানা কৌশল। ফলে কৃষিকাজের পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা পূরণ ও বাড়তি আয়ের পথও খুঁজে পাচ্ছেন অংশগ্রহণকারীরা।

প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান কাজে লাগিয়ে অনেক কৃষাণী বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন সবজিবাগান। এতে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মিলছে বাড়তি সবজি। অন্যদিকে, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষাবাদ করে সীমিত খরচে বেশি ফলন পাচ্ছেন অনেক কৃষক। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি বাড়ছে লাভের সম্ভাবনা। কৃষিকাজে যুক্ত হচ্ছে নতুন চিন্তা, বদলাচ্ছে চাষাবাদের প্রচলিত ধারণা।

ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর গ্রামে এ আয়োজন করেছে সদর উপজেলা কৃষি অফিস

কৃষাণী বিথী খাতুন বলেন, ‘আগে নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী চাষাবাদ করতাম। এখন প্রশিক্ষণের মাধ্যমে সার, বীজ ও ফসলের পরিচর্যা সম্পর্কে নতুন নতুন বিষয় জানতে পারছি। সঠিক নিয়মে চাষাবাদ করায় কম খরচে ভালো ফলন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।’

কৃষক রিপন হোসেন বলেন, ‘এ স্কুল থেকে পুষ্টি ও সবজি চাষের বিষয়ে অনেক কিছু শিখেছি। সেই জ্ঞান কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সবজি চাষ করছি। এতে অল্প খরচে ফসল উৎপাদন ও বেশি ফলন পাচ্ছি।’

শিক্ষার্থী নিশিতা বিশ্বাস বলেন, ‘পার্টনার ফিল্ড স্কুল থেকে ফসলের প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ, রোগবালাই দমন ও মাটির স্বাস্থ্য রক্ষার কৌশল শিখছি। এতে অযথা খরচ কমানোর পাশাপাশি নিরাপদ ফসল উৎপাদনেও উৎসাহ পাচ্ছি।’

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘প্রান্তিক কৃষক-কৃষাণীদের আধুনিক কৃষিপ্রযুক্তি, পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব চাষাবাদ সম্পর্কে হাতে-কলমে ধারণা দিতেই পার্টনার ফিল্ড স্কুলের আয়োজন করা হচ্ছে। কৃষকেরা যেন নিজেদের অভিজ্ঞতার সঙ্গে নতুন প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে কম খরচে বেশি উৎপাদন করতে পারেন, সেই লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি কৃষির মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।’

কৃষির উন্নয়নে শুধু উর্বর মাটি, উন্নত বীজ কিংবা পর্যাপ্ত সেচই যথেষ্ট নয়, প্রয়োজন জ্ঞান ও দক্ষতা। সেই উপলব্ধি থেকেই মাঠের এই পাঠশালায় কৃষক-কৃষাণীদের নতুন করে শেখার সুযোগ তৈরি হয়েছে। অভিজ্ঞতার সঙ্গে আধুনিক জ্ঞানের মেলবন্ধনে বদলে যাচ্ছে চাষাবাদের ধরন, তৈরি হচ্ছে পুষ্টি ও সমৃদ্ধির নতুন সম্ভাবনা।

/এএম/ 
সম্পর্কিত
তেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, কৃষক বলছেন লোকসান হবে আমাদের
উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও
১ হাজার ৫০ টাকার সার ১৬০০ টাকায় মিলছে না, অনিশ্চয়তায় পেঁয়াজ চাষ
সর্বশেষ খবর
দফায় দফায় ককটেল বিস্ফোরণে কেঁপে উঠলো যাত্রাবাড়ী
দফায় দফায় ককটেল বিস্ফোরণে কেঁপে উঠলো যাত্রাবাড়ী
অযোধ্যা-জনকপুর যাতায়াত সহজ করতে চালু হচ্ছে ট্রেন
অযোধ্যা-জনকপুর যাতায়াত সহজ করতে চালু হচ্ছে ট্রেন
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
এক সিদ্ধান্তে ক্ষুব্ধ এলাকাবাসী, ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধে ভোগান্তি
এক সিদ্ধান্তে ক্ষুব্ধ এলাকাবাসী, ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধে ভোগান্তি
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে