যৌথবাহিনীর অভিযানের মধ্যেই খুলনায় ব্যবসায়ীসহ দুজনকে গুলি, হাসপাতালে ভর্তি

খুলনা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ০০:১১ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০০:১১

সন্ত্রাস দমনে যৌথবাহিনীর মহড়া চলার মধ্যেই খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ঘের ব্যবসায়ীর নাম সোলায়মান ফকির ওরফে সোলাই। তার বয়স ষাটের বেশি। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তার পা, হাত ও ঘাড়ে গুলি লাগে। তাকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা আরও একটি গুলি ছোড়ে। ওই গুলিতে খালেক নামে এক ভ্যানচালক আহত হন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. মনিরুল ইসলাম বলেন, ‌‘গুলিতে দুজন আহত হয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার পা, হাত ও ঘাড়ে গুলি লাগে। পালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে খালেক নামে এক ভ্যানচালকও আহত হন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘মহানগরীর অন্য এলাকার মতো আমার থানা এলাকাতেও যৌথবাহিনীর মহড়া চলছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ পুরো এলাকায় জোরদার অভিযান চালাচ্ছে। ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণ, ৩ পথচারী আহত
সীমান্তে অজ্ঞাতদের দেখে বিজিবির গুলি বর্ষণ, গ্রেফতার ৮
‘কাফনের কাপড় কিনে রাখিস’, চাঁদা না পেয়ে বাড়িতে গুলি করে ফোনে হুমকি
সর্বশেষ খবর
পোশাক খাতের অস্থিরতা কাটবে কবে?
পোশাক খাতের অস্থিরতা কাটবে কবে?
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
নাশকতা ছড়াচ্ছে ঢাকার বাইরেও, সংঘাতের শঙ্কা
নাশকতা ছড়াচ্ছে ঢাকার বাইরেও, সংঘাতের শঙ্কা
বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনায় পুলিশের মামলা, কৃষক শ্রমিক জনতা লীগের সেক্রেটারি কারাগারে
বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনায় পুলিশের মামলা, কৃষক শ্রমিক জনতা লীগের সেক্রেটারি কারাগারে
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক