‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ নভেম্বর ২০২৬, ১৮:৪২ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৮:৪৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সত্যি বলতে, সরকার আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। মনে হচ্ছে, সরকার দ্বিমুখী খেলা খেলছে—একদিকে সংসদে, অন্যদিকে গোপালগঞ্জে। আর সবাই যখন এই রাজনৈতিক খেলায় ব্যস্ত, তখন জনমানস থেকে জুলাইয়ের স্মৃতি ও চেতনা ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এই খেলায় আমাদের ঘুঁটি হতে অস্বীকার করতে হবে। আমরা আমাদের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না, তাদের আত্মত্যাগ ভুলে যেতে পারি না, কিংবা রাজনৈতিক হিসাব-নিকাষের আড়ালে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে চাপা পড়তে দিতে পারি না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই কোনও খেলা ছিল না। আমাদের শহীদরা রাজনৈতিক দর-কষাকষির জন্য তাদের জীবন উৎসর্গ করেননি। গণতান্ত্রিক সংগ্রামের আগামী অধ্যায়ের জন্য আমাদের সজাগ, ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকতে হবে। ন্যায়বিচারের লড়াই এখনও শেষ হয়নি। জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে।

/আইএএম/
সম্পর্কিত
ড. ইউনূসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এনসিপির উদ্বেগ 
ডিসেম্বর নিয়ে কিছু লোক শেখ হাসিনার চেয়েও আত্মবিশ্বাসী, এদের চিনে রাখুন: সারজিস 
এনসিপি নেতা মাহিনের বাড়িতে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপ
সর্বশেষ খবর
আর্থিক অন্তর্ভুক্তির পথে বড় বাধা জামানত ও কাগজপত্রের জটিলতা
আর্থিক অন্তর্ভুক্তির পথে বড় বাধা জামানত ও কাগজপত্রের জটিলতা
বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে ‘হামলা ও ভাঙচুরের’ অভিযোগ
বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে ‘হামলা ও ভাঙচুরের’ অভিযোগ
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-শান মাসুদ
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-শান মাসুদ
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ