বেনাপোলে সোয়া কোটি টাকার ভারতীয় পান আটক

বেনাপোল প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ০৪:৩৩আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ০৪:৩৭

বেনাপোলে সোয়া কোটি টাকার ভারতীয় পান আটক

চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বেনাপোল-যশোর সড়কে সোয়া কোটি টাকার ভারতীয় পান আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন হাট নামক এলাকা থেকে ভারতীয় পান ভর্তি ৫টি ট্রাক আটক করে বিজিবি সদস্যরা। অনুমোদিত ওজনের বেশি পান বহন করায় এসব ট্রাক আটক করা হয়।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সোর্সের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নতুনহাটের প্রধান সড়কে অভিযান চালিয়ে ভারতীয় পান ভর্তি ৫টি ট্রাক আটক করা হয়েছে। আটক পানের সিজার মূল্য ১ কোটি ২৬ লাখ ৫৪ হাজার টাকা।

বিজিবি কর্মকর্তা জানান, সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতে ট্রাকগুলো পরীক্ষা করে ২৮ হাজার ১২০ কেজি পান বেশি পাওয়া যায়। অনুমোদিত ওজন ছিল ১৬ হাজার ৭০৫ কেজি। ফলে এসব ট্রাকে ১১ হাজার ৪১৫ কেজি বেশি পান পাওয়া যায়। এটা কাস্টমস আইনের লঙ্ঘন। ফলে সব পান জব্দ করে যশোর কাস্টমসে জমা করা হয়েছে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম