বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল

বেনাপোল প্রতিনিধিঃ
২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭

যশোরের বেনাপোলসহ ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

রাতের অন্ধকারেও থেমে নেই সীমান্ত পাহারা। আধুনিক সার্চলাইটের আলোয় সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চলছে নিবিড় নজরদারি ও টহল। সন্দেহজনক চলাচল ঠেকাতে বিশেষ সতর্কতা অবলম্বন করছেন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।

বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সীমান্তে সার্চলাইট ব্যবহার ও নজরদারি বাড়ানোয় অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও মাদক কারবার প্রতিরোধ সহজ হবে। বিশেষ করে রাতের অন্ধকারে সীমান্তকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। এতে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যেও নিরাপত্তা নিয়ে স্বস্তি তৈরি হয়েছে।

ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে টহল, গোয়েন্দা নজরদারি এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাজেদুল রহমান জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ তৎপরতা অব্যাহত রয়েছে। দিন হোক কিংবা গভীর রাত, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্ক পাহারা অব্যাহত থাকবে।

/আরএইচ/
সম্পর্কিত
ডিসেম্বরে বিতর্কিত কেউ যাতে দেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির ডিজি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে বিজিবি-আনসারের টহল
সর্বশেষ খবর
কর্মকর্তা-কর্মচারীদের ৬৬ মেধাবী সন্তানকে সম্মাননা দিলো সাউথইস্ট ব্যাংক
কর্মকর্তা-কর্মচারীদের ৬৬ মেধাবী সন্তানকে সম্মাননা দিলো সাউথইস্ট ব্যাংক
ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুনে নিহত ২৪, নিখোঁজ দুই ডজনের বেশি
ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুনে নিহত ২৪, নিখোঁজ দুই ডজনের বেশি
একদিন পরই বেশ কিছুটা বাড়লো স্বর্ণের দাম, ভরি কত 
একদিন পরই বেশ কিছুটা বাড়লো স্বর্ণের দাম, ভরি কত 
শাহজালালে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
শাহজালালে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক