‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’, বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট

মেহেরপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ১৪:৫৬ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৪:৫৬

প্রেমিকাকে উদ্দেশ করে লেখা একটি চিরকুট ঘিরে মেহেরপুরের গাংনীতে ছড়িয়ে পড়ে বোমা আতঙ্ক। কালো টেপে মোড়ানো একটি জর্দার কৌটার গায়ে লাগানো ছিল চিরকুটটি। তাতে লেখা, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’ তবে বস্তুটি পরীক্ষা করে এর ভেতরে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার নবীনপুর গ্রামের একটি খেলার মাঠের পাশে নির্মাণাধীন ভবনের পিলারের ওপর বস্তুটি দেখতে পান স্থানীয় লোকজন। কালো টেপে মোড়ানো বস্তুটির গায়ে চিরকুট দেখতে পেয়ে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, কোনও এক যুবক তার প্রেমিকাকে উদ্দেশ করে চিরকুটটি লিখে থাকতে পারেন। জর্দার কৌটায় তৈরি বোমাসদৃশ বস্তুটির গায়ে চিরকুট লাগিয়ে আলোচনার সৃষ্টি করার চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে এটি ঘিরে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওসি আরও জানান, বস্তুটি নিষ্ক্রিয় করার সময় পরীক্ষা করে এর ভেতরে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।

এ বিষয়ে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন বলেন, প্রেমের গল্পে সাধারণত প্রেমিক-প্রেমিকারা তৃতীয় পক্ষের উপস্থিতি পছন্দ করেন না। এমন কোনও পরিস্থিতি থেকেই কেউ হয়তো এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

/আরএইচ/
সম্পর্কিত
কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২
এনসিপি নেতা মাহিনের বাড়িতে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপ
সর্বশেষ খবর
সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা
সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে নিজের একমাসের বেতন দিলেন প্রতিমন্ত্রী নুর 
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে নিজের একমাসের বেতন দিলেন প্রতিমন্ত্রী নুর 
৯ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন 
৯ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন 
তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী
তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স