৩ বছর আগে ভারতে আটক ৮ তরুণ-তরুণী দেশে ফিরেছেন

বেনাপোল প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৬, ০১:৫৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ০৫:২৫

Jessore পাচারকারীদের প্রলোভনে পড়ে ‘ভালো’ কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়ে আটক হওয়ার তিন বছর পর দেশে ফিরছেন আট  বাংলাদেশি। এদের মধ্যে রয়েছেন এক তরুণী ও সাত তরুণ।
রবিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত এসেছেন তারা। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান,দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন রুবিনা খাতুন(১৮), লালন মিয়া(২৬), নাজিম সর্দ্দার(৩২), জালালউদ্দিন(২৪), শরিফুল ইসলাম(২৬), রাজিব হোসেন(২২), আশরাফুল আলম (৩২)ও জিয়া(২৮)।
এদের বাড়ি বাগেরহাট, কুষ্টিয়া ও নাটোর জেলার বিভিন্ন থানা এলাকায়।
আরও পড়ুন:  গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জে শিশুর লাশ উদ্ধার

পাচারকারীদের মিথ্যা আশ্বাসে ভালো রোজগার ও চাকরির আশায় ভারতে গিয়েছিলেন। অবৈধভাবে ভারতে অবস্থান করার কারণে কেরালা পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। পরবর্তীতে ভারতীয় মানবধিকার সংগঠন তালাশ এসোশিয়েশন বেঙ্গালুরু ও বাংলাদেশের রাইটস যশোরের উদ্যোগে উভয় দেশের সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের প্রেক্ষিতে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা বাংলাদেশে ফেরত এসেছেন।

রাইটস যশোরের কর্মকর্তা তৌফিকুর জানান, ফেরত আসা বাংলাদেশিদের নিয়ে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডাইরি করার পর যশোরে তাদের  নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে তাদের নিজ নিজ ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম