সাতক্ষীরায় দু’গ্রুপের সংঘর্ষে শ্রমিক নেতা নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৬, ২২:৫৮আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ২২:৫৮

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার কালিগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দখলকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইজন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ বাবু (৩৫) কালিগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের একটি অংশের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার কাকশিয়ালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
আহতরা হলেন ওই শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
স্থানীয় সাধারণ শ্রমিকরা জানান, কালিগঞ্জ সড়ক বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদ গ্রুপের দখলে ছিল। মঙ্গলবার সকালে কামরুল ও আবু তাহের গ্রুপ দখলে নেয়। সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদের নেতৃতে পাল্টা দখল করতে গেলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে রাজু আহমেদ ঘটনাস্থলে নিহত হন। আহত দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

আরও পড়ুন: 
সাতক্ষীরায় দু’গ্রুপের সংঘর্ষে শ্রমিক নেতা নিহত স্বজনদের মাথার ওপর পচে গেল বিমানবালার লাশ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান