জামালপুরে তিনটি পাট গুদামে আগুনে ১০ হাজার মণ পাট পুড়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১ টার দিকে শহরের তমালতলা পাটগুদাম এলাকায় ফারুকের পাটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী লুৎফর রহমান ও বিজন কুমারের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জামালপুর ও শেরপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জামালপুর অঞ্চলের সহকারী পরিচালক রুহুল কুদ্দুস জানান, বজ্রপাতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।জামালপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন:
আচমকা নয়, পরিকল্পিতভাবেই শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজত
/বিটি/








