কিশোরগঞ্জে আরেকটি কেন্দ্রে ভোট বাতিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০১৬, ১৩:৫৪আপডেট : ০৭ মে ২০১৬, ১৩:৫৪

ইউপি নির্বাচন ২০১৬ কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সুতি ইউনিয়নের কলাকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে ওই কেন্দ্রে পাঁচটি ব্যালট পেপার ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট বাতিল করেন নির্বাচনি কর্মকর্তারা।
রিটার্নিং অফিসার ফারুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সকালে রামদি ইউনিয়নের খালপাড়ার কোণাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করা হয়।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল বারি সিদ্দিক জানান, ভোট শুরুর ১৫ মিনিটের মধ্যেই আওয়ামী লীগের সমর্থকরা ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারতে থাকে। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। এ সময় আওয়ামী লীগের সমর্থকরা পাঁচটি ব্যালট বই ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়।

আরও পড়ুন:

কিশোরগঞ্জে প্রকাশ্যে ব্যালটে সিল, ভোট বাতিল

/বিটি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম