নিখোঁজের ৪ দিন পর দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
১৯ মে ২০১৬, ২১:৪২আপডেট : ১৯ মে ২০১৬, ২১:৫১

জামালপুর জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের ৪ দিন পর দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার একটি পাটক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, মির্জা আজম কলেজের এইচএসসি শিক্ষার্থী আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের আব্দুস সালাম দফাদারের ছেলে মহর আলী (১৯) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে পলিশা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র স্বপন(১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে,গত সোমবার মোবাইলে গান শুনার কথা বলে কে বা কারা তাদের ডেকে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল।  এ ঘটনায় গত বুধবার আব্দুস সালাম বাদী হয়ে ছেলে মোহর ও নাতী স্বপনের নিখোঁজের বিষয়ে মাদারগঞ্জ থানায় একটি জিডি করেন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপদ মণ্ডল জানান, উদ্ধার হওয়া দুটি লাশই এসিডে দগ্ধ অবস্থায় এবং স্বপনের পা ভাঙ্গা ছিল।

উদ্ধার হওয়া লাশ দুটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: শুক্রবার নারায়ণগঞ্জে ভিন্ন নামে মাঠে নামছে হেফাজত

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান