পাকুন্দিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদ বিজয়ী ললিতা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০১৬, ০৯:২০আপডেট : ২৮ মে ২০১৬, ০৯:৫২

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের ১নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে মোছা. ললিতা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এই ওয়ার্ডের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী একই নামের অপর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় একক প্রার্থী হিসেবে মোছা. ললিতা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিজয়ী মোছা. ললিতা বেগম সুখিয়া ইউনিয়নের বাহরামখানপাড়া গ্রামের মো. আপেল মিয়ার স্ত্রী।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল ইসলাম জানান, উপজেলার একমাত্র প্রার্থী হিসেবে মোছা. ললিতা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সুখিয়া ইউনিয়নের ১নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে মোছা. ললিতা বেগম নামের দুই নারী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

তাদের মধ্যে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় একক প্রার্থী হিসেবে মোছা. ললিতা বেগমকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আগামী ৪ জুন সুখিয়া ইউনিয়নসহ পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নে ৬ষ্ঠ দফার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: নড়াইলে নির্বাচনি সহিংসতায় আহত একজনের মৃত্যু

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম